ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

শ্রীপুরে নয়া দিগন্ত পত্রিকা সাংবাদিক নজরুল ইসলামের মৃত্যু

ads

গাজীপুরের শ্রীপুরে নজরুল ইসলাম মাহবুব নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৭ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । অজ্ঞাত রোগে বাকশক্তি হারিয়ে অচেতন অবস্থায় প্রায় দুই মাস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।নজরুল ইসলাম  শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে।তিনি দৈনিক নয়াদিগন্তের শ্রীপুর প্রতিনিধি ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।নিহতের ছোট ভাই নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি মোঃ আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,গত ২ জুন ভাইকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম ঢাকায়। ভাই পায়ে হেটে গাড়ীতে  উঠা থেকে শুরু করে ডাক্তারের চেম্বার পর্যন্ত গিয়েছেন। প্রথমে স্কয়ার এরপর ইবনে সিনা এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে লাইফ সাপোর্টে ছিলেন।আজ ভোরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় এবং তিনি মারা যান। সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মাহবুবের মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকগন গভীর শোক প্রকাশ করেছেন।

ads
ads
ads

Our Facebook Page